Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রোষের মুখে সেলিসরা

রোষের মুখে সেলিসরা
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
Advertisement
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘হাতে মশাল, বুকে বারুদ। আমরা হলাম লাল-হলুদ।’ আই লিগ জমানায় যুবভারতী ছাড়ার সময়ে ইস্ট বেঙ্গল সমর্থকদের মুখে এই স্লোগান শোনা যেত। কিন্তু সেদিন এখন নিছকই অতীত। আইএসএলে ব্যর্থতাই সঙ্গী লাল-হলুদের। স্বাভাবিকভাবেই দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে সমর্থকদের। তা সত্ত্বেও একবুক আশা নিয়ে তাঁরা গ্যালারি ভরাচ্ছেন। কিন্তু পরিবর্তে ফুটবলাররা কী দিচ্ছেন? আত্মঘাতী গোল এবং একাধিক সহজ সুযোগ নষ্টের প্রদর্শনী। তাই ম্যাচ শেষে চোখা চোখা বিশেষণ ভেসে এল নিশু-সেলিসদের জন্য। টিম বাসের সামনে তো বিক্ষোভ বেড়ে একাকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তারক্ষীদের কঠোর হতে হল।
ম্যাচ শেষে কোচ অস্কার ব্রুজোঁর মন্তব্য, ‘শুরুতেই বাঁ প্রান্ত ভেঙে পড়ায় এই বিপর্যয়। রক্ষণের পারফরম্যান্সে খুবই হতাশ। লড়াই করার মতো জায়গাই তৈরি হল না। পাশাপাশি প্রাপ্ত সুযোগ কাজে লাগানো দরকার ছিল। তবে চোট থেকে ফেরা সাউলকে একা গিলোটিনে ফেললে হবে না।’ হাজার প্রতিকূলতা সত্ত্বেও দলের হাল ফেরানোর চেষ্টা করেছেন স্প্যানিশ কোচ। চোট-কার্ড সমস্যায় নিয়েও লড়াই করতে চেয়েছেন। কিন্তু একঝাঁক নিম্নমধ্যবিত্ত ফুটবলার দিয়ে সাফল্যের আশা করা সম্ভব নয়। তাই চওড়া হাসি নিয়ে দম্ভের সুরে চেন্নাইয়ান কোচ আওয়েন কোয়েল বলে গেলেন, ‘একা জর্ডনই শেষ করে দিল ইস্ট বেঙ্গলকে।’ 
Advertisement
সম্পর্কিত সংবাদ