Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রশিদদের বিরুদ্ধে খেলবে ইংল্যান্ড

রশিদদের বিরুদ্ধে খেলবে ইংল্যান্ড
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
লন্ডন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের ম্যাচ নিয়ে সংশয় কাটল। ২৬ ফেব্রুয়ারি লাহোরে রশিদ খানদের বিরুদ্ধে ওই ম্যাচ বয়কট করছে না ইংল্যান্ড। তালিবান শাসনে মহিলাদের যেভাবে নানা নিয়মের বেড়াজালে বন্দি করে রাখা হচ্ছে, তার প্রতিবাদ হিসেবে এই ম্যাচ বয়কটের দাবি উঠেছিল ব্রিটিশ আইনপ্রণেতাদের তরফে। কিন্তু ইসিবি তাতে কর্ণপাত করছে না। চেয়ারম্যান রিচার্ড থম্পসন বলেছেন, ‘পুরো ক্রিকেটসমাজ একত্রে প্রতিবাদ জানালে তবেই তা কাজে আসবে। একমাত্র ইসিবি কোনও ম্যাচ বয়কট করলে তাতে কিছু হবে না। তাছাড়া আফগানদের কাছে ক্রিকেট দলের খেলা দেখা বিনোদনের অন্যতম মাধ্যম। সেটা কেড়ে নিতে চাইছি না আমরা। পাশাপাশি, আমরা আইসিসি’কে বলব আফগানিস্তানের মহিলা ক্রিকেটারদের নিয়ে গড়া উদ্বাস্তু দলকে স্বীকৃতি দেওয়ার জন্য।’ ইসিবি’র এই সিদ্ধান্তে স্বস্তির হাওয়া আফগান ক্রিকেট মহলে। হাঁফ ছেড়ে বেঁচেছে আয়োজক পাকিস্তানও।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ