Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

টাকা ও ডলার সহ হাওড়ায় ৭২ লক্ষ উদ্ধার, গ্রেপ্তার দুই

নির্বাচনের আগে হাওড়ায় বড়োসড়ো সাফল্য পেল রেল পুলিশ (আরপিএফ)। হাওড়া ডিভিশনের বামনগাছি আরপিএফ পোস্টের তৎপরতায় উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা।

টাকা ও ডলার সহ হাওড়ায়  ৭২ লক্ষ উদ্ধার, গ্রেপ্তার দুই
  • ১৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নির্বাচনের আগে হাওড়ায় বড়োসড়ো সাফল্য পেল রেল পুলিশ (আরপিএফ)। হাওড়া ডিভিশনের বামনগাছি আরপিএফ পোস্টের তৎপরতায় উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা। ভারতীয় মুদ্রা ও মার্কিন ডলার মিলিয়ে যার মোট পরিমাণ প্রায় ৭২ লক্ষেরও বেশি। ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

আরপিএফ সূত্রে জানা গিয়েছে, বুধবার বামনগাছি রেল ইয়ার্ডের বেনারস ব্রিজ সংলগ্ন এলাকায় দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে কর্তব্যরত জওয়ানরা। সঙ্গে সঙ্গে তাদের আটক করে ব্যাগ খুলে তল্লাশি চালানো হয়। ধৃতদের নাম আশিস শেঠ (৩৯) ও সুমিত ভার্মা (২৩)। তারা দুজনেই উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা। তল্লাশির সময় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩২ লক্ষেরও বেশি টাকা। পাশাপাশি পাওয়া যায় ৪৩ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় আনুমানিক মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। সব মিলিয়ে উদ্ধার হওয়া অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৭২ লক্ষ টাকা। রেল পুলিশ জানিয়েছে, ধৃতরা ডাউন বিভূতি এক্সপ্রেস থেকে নেমে হাওড়া স্টেশনের দিকে যাচ্ছিল। তাদের গতিবিধি নজরে আসতেই আরপিএফ তৎপর হয়। ঘটনার পর আয়কর দপ্তরকে খবর দেওয়া হয়। পরে উদ্ধার হওয়া সমস্ত টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সম্পর্কিত সংবাদ