Bartaman Logo
২৮ মে, ২০২৬

ত্রিপুরায় পুলিশকর্মীর বাড়ি থেকে উদ্ধার ৩ কোটি টাকা, গ্রেপ্তার পাঁচ

যেন সরষের মধ্যেই ভুত! ত্রিপুরায় স্বয়ং পুলিশ কর্মীর বাড়ি থেকে উদ্ধার ৩ কোটি টাকা। অভিযোগ, সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে এই বিপুল অংকের অবৈধ টাকা জমিয়েছেন তিনি। ঘটনায় শোরগোল পড়েছে প্রশাসনের অন্দরমহলে। ইতিমধ্যেই অভিযুক্ত পুলিশ কর্মী, তাঁর স্ত্রী সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ত্রিপুরায় পুলিশকর্মীর বাড়ি থেকে উদ্ধার ৩ কোটি টাকা, গ্রেপ্তার পাঁচ
  • ১৮ মে, ২০২৬ ০৪:০০

আগরতলা: যেন সরষের মধ্যেই ভুত! ত্রিপুরায় স্বয়ং পুলিশ কর্মীর বাড়ি থেকে উদ্ধার ৩ কোটি টাকা। অভিযোগ, সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে এই বিপুল অংকের অবৈধ টাকা জমিয়েছেন তিনি। ঘটনায় শোরগোল পড়েছে প্রশাসনের অন্দরমহলে। ইতিমধ্যেই অভিযুক্ত পুলিশ কর্মী, তাঁর স্ত্রী সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

Advertisement

জানা গিয়েছে, অভিযুক্ত কনস্টেবলের নাম পীযূষ দেববর্মা। ধলাই জেলার সালেমা এলাকায় তাঁর বাড়ি। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় ৫০০, ১০০, ৫০ টাকার রাশি রাশি নোট। যার মোট মূল্য ৩ কোটিরও বেশি। ধৃতদের মধ্যে পীযূষ ও তাঁর স্ত্রী নন্দরানী রয়েছেন। পুলিশের জেরায় তাঁরা আরও কয়েকজনের নাম বলেন। সেই সূত্র ধরে গ্রেপ্তার করা হয় আরও তিনজনকে। এঁদের মধ্যে রয়েছেন টিএসআর জওয়ান অজিত দেববর্মা, স্বাস্থ্যদপ্তরের কর্মী তথা নন্দরানীর বন্ধু সঞ্জনা দেববর্মা এবং পূর্ব আগরতলা মহিলা থানার কনস্টেবল মেনকা দেববর্মা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়োতে দেখা যায় পীযূষের স্ত্রী থরে থরে নোটের বান্ডিল সাজিয়ে রেখেছেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ঊর্ধ্বতন পুলিশকর্তাদের নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে অবৈধ নগদ লেনদেন ও উচ্চ সুদে ধার দেওয়ার একটি চক্রের ইঙ্গিত মিলেছে। অভিযোগ, মোটা টাকা ফেরতের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের থেকে টাকা লুট করত এরা। তাতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন পীযূষ, এমনটাই দাবি তদন্তকারীদের। গ্রেপ্তারের পাশাপাশি কনস্টেবল পদ থেকেও বরখাস্ত করা হয়েছে তাঁকে। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত কি না, খুঁজে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

সম্পর্কিত সংবাদ