নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলে খারাপ রেফারিং নিয়ে আগেই সরব হয়েছিল ইস্ট বেঙ্গল। রবিবার সকালে সেই অভিযোগগুলি নিয়েই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর সঙ্গে দেখা করেন লাল-হলুদ কর্তারা। ছিলেন ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার ও ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি। কর্তাদের দাবি, প্রয়োজনে অবজার্ভার নিয়োগ করে কারণ খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। ১ আগস্ট ইস্ট বেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে ক্রীড়ামন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।



