Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

রাউন্ড অব ৩২: আইভরি কোস্টকে হারাল নরওয়ে

নরওয়ে ২-১ গোলে আইভরি কোস্টকে হারিয়ে রাউন্ড অব ৩২-এ প্রবেশ করল। হালান্ডের দুর্দান্ত গোলে জয় নিশ্চিত। বিস্তারিত পড়ুন।

রাউন্ড অব ৩২: আইভরি কোস্টকে হারাল নরওয়ে
  • ১ জুলাই, ২০২৬ ০০:৩৫
Prefer us on Google

ডালাস, ৩০ জুন: আইভরি কোস্টকে ২-১ গোলের ব্যবধানে হারাল নরওয়ে। আজ, মঙ্গলবার রাউন্ড অব ৩২-এর ম্যাচে মুখোমুখি হয় আইভরি কোস্ট এবং  নরওয়ে। এদিন ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হয়। প্রথমার্ধ্বের শুরু থেকেই আক্রমণ শুরু করে নরওয়ে। ১৫ মিনিটে আইভরি কোস্টের ১১ নম্বর জার্সির ইয়ান গোলের মুখ খোলার চেষ্টা করেন। কিন্তু তা ব্যর্থ হয়। ১৭ মিনিটে ফের সুযোগ তৈরি করেন আইভরির পেপে। তবে লাভ হয়নি। ২৮ মিনিটে ফের সুযোগ তৈরি করেন তিনি। একাধিকবার নরওয়ের ডিফেন্স ভেঙে ঢুকে পড়তে থাকেন আইভরি কোস্টের প্লেয়াররা। ৩৬ মিনিটে হেড করেন নরওয়ের স্টার প্লেয়ার হালান্ড। কিন্তু তা প্রতিহত করেন আইভরির গোলরক্ষক ফোফানা। ৩৯ মিনিটে লং শটে দুর্দান্ত গোল করেন নরওয়ের ২০ নম্বর জার্সির নুসা। ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে টিম। ৪১ মিনিটে ফের গোলের চেষ্টা করেন হালান্ড। তবে তা রুখে দেন আইভরি কোস্টের ডিফেন্সের প্লেয়াররা। প্রথম হাফে ৪ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। কিন্তু সেই সময়ের মধ্যে দুই দলের কেউই গোলের মুখ খুলতে পারেননি। প্রথমার্ধ্বে ৫৫ শতাংশ বল পজেশন ছিল নরওয়ের দখলে। 

Advertisement

দ্বিতীয়ার্ধ্বের খেলা শুরু হতেই ফের আক্রমণ শুরু করে নরওয়ে। ৫৪ মিনিটে আইভরির ১৯ নম্বর জার্সির পেপে দুরন্ত শট করেন। তা রুখে দেন নরওয়ের কিপার নাইল্যান্ড। ৬৬ মিনিটে কর্নার থেকে আসা বল থেকে শট করেন নরওয়ের ১৭ নম্বর জার্সির হেগেম। কিন্তু গোল লাইন সেভ করেন আইভরির ডিফেন্সের প্লেয়াররা। ৭৪ মিনিটে নরওয়ের কিপারের ডান পাশ দিয়ে দুরন্ত গোল করেন আইভরি কোস্টের আমাদ ডিয়ালো। সমতা ফিরিয়ে স্কোর দাঁড়ায় ১-১ এ। এরপর মরিয়া হয়ে আক্রমণ করতে শুরু করেন নরওয়ের প্লেয়াররা। ৮৬ মিনিটে দুরন্ত গোল করেন হালান্ড। নরওয়ে এগিয়ে যায় ২-১ গোলের ব্যবধানে। দ্বিতীয়ার্ধ্বে ৭ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। তার ১ মিনিটেই ফের গোল করার চেষ্টা করে আইভরি। তবে লাভ হয়নি। ৫ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি কিকের সুযোগ পান আইভরি প্লেয়াররা। দুরন্ত শট করেন ডিয়ালো। উড়ন্ত বাজপাখির মতো তা প্রতিহত করেন নরওয়ের কিপার নাইল্যান্ড। এই সেভ-এর সুবাদেই ২-১ গোলের ব্যবধানে আইভরি কোস্টকে হারাতে সক্ষম হয় নরওয়ে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ