Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বিরিয়ানিতে পচা মাংস! অভিযান চালাল ফুড সেফটি ও ক্রেতা সুরক্ষা দফতর

বিরিয়ানিতে বাসি ও পচা মাংস মেশানোর অভিযোগ। খবর পেয়েই জলপাইগুড়ি শহরে বিরিয়ানির দোকানগুলিতে আচমকাই অভিযান চালাল ফুড...

বিরিয়ানিতে পচা মাংস! অভিযান চালাল ফুড সেফটি ও ক্রেতা সুরক্ষা দফতর
  • ৭ জানুয়ারি, ২০২৬ ২১:০১
Prefer us on Google

বিরিয়ানিতে বাসি ও পচা মাংস মেশানোর অভিযোগ। খবর পেয়েই জলপাইগুড়ি শহরে বিরিয়ানির দোকানগুলিতে আচমকাই অভিযান চালাল ফুড সেফটি ও ক্রেতা সুরক্ষা দফতর। অভিযানে শহরের ডিবিসি রোডে একটি বিরিয়ানির দোকানের ফ্রিজে বাসি মাংস মিলতেই তা ফেলে দেন আধিকারিকরা। দোকান মালিককে ধমক দেওয়া হয়। ওই দোকানেই মটন এবং চিকেন একসঙ্গে রান্না করার ঘটনাও সামনে আসে। এই নিয়েও দোকান মালিককে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ির ক্রেতা সুরক্ষা দফতরের সহকারি অধিকর্তা দেবাশিস মণ্ডল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ