Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

সৌদিতে গোলের সেঞ্চুরি রোনাল্ডোর

মরুভূমিতে মরূদ্যান। সৌদি আরবের লিগে গোলের সেঞ্চুরি পূর্ণ হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। পাশাপাশি জোয়াও ফেলিক্সের হ্যাটট্রিক। তার সুবাদে বৃহস্পতিবার রাতে আল শাবাবকে ৪-২ গোলে হারিয়ে ট্রফি জয়ের আরও কাছে পৌঁছে গেল আল নাসের।

সৌদিতে গোলের সেঞ্চুরি রোনাল্ডোর
  • ৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রিয়াধ: মরুভূমিতে মরূদ্যান। সৌদি আরবের লিগে গোলের সেঞ্চুরি পূর্ণ হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। পাশাপাশি জোয়াও ফেলিক্সের হ্যাটট্রিক। তার সুবাদে বৃহস্পতিবার রাতে আল শাবাবকে ৪-২ গোলে হারিয়ে ট্রফি জয়ের আরও কাছে পৌঁছে গেল আল নাসের। এই মুহূর্তে ৩২ ম্যাচে তাদের পয়েন্ট ৮২। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের সংগ্রহ ৩১ ম্যাচে ৭৭। আপাতত পয়েন্টের পার্থক্য ৫। আগামী মঙ্গলবার মুখোমুখি হবে দুই দল। আল নাসের জিততে পারলে ৮৫ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। কারণ, পরের শেষ ২ ম্যাচে ৬ পয়েন্ট পেলেও আল হিলাল পৌঁছাবে ৮৩ পয়েন্টে। সেক্ষেত্রে এক ম্যাচ আগেই শিরোপা নিশ্চিত করবে আল নাসের। সেই সঙ্গে  প্রথমবার সৌদি প্রো লিগ জয়ের স্বাদ পাবেন রোনাল্ডো। এখন সেই আশাতেই প্রহর গুণছেন সিআর সেভেনের অনুরাগীরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ