Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ফাইনালে হার রোনাল্ডোদের

আল নাসেরের জার্সিতে বড়ো ট্রফি জয়ের অপেক্ষা আরও বাড়ল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। শনিবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গাম্বা ওসাকার কাছে বশ মানে সৌদি আরবের ক্লাবটি।

ফাইনালে হার রোনাল্ডোদের
  • ১৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রিয়াধ: আল নাসেরের জার্সিতে বড়ো ট্রফি জয়ের অপেক্ষা আরও বাড়ল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। শনিবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গাম্বা ওসাকার কাছে বশ মানে সৌদি আরবের ক্লাবটি। জাপানের গাম্বা ওসাকা জিতল ১-০ ব্যবধানে। ম্যাচের একমাত্র গোলটি ডেনিজ হামেতের। আরও একবার ট্রফি জয়ের কাছে এসেও শিরোপা হাতছাড়া হওয়ার আক্ষেপ মেনে নিতে পারেননি সিআরসেভেন। চোখের জলেই মাঠ ছাড়েন তিনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রানার্স মেডেল নিতেও মঞ্চে ওঠেননি পর্তুগিজ মহাতারকা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ