Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

অবসরের ইঙ্গিত দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

এক সপ্তাহও হয়নি দীর্ঘদিনের বান্ধবী জর্জিনাকে বিবাহ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই আবহেই ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিলেন পর্তুগালের মহাতারকা।

অবসরের ইঙ্গিত দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
  • ১৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লিসবন: এক সপ্তাহও হয়নি দীর্ঘদিনের বান্ধবী জর্জিনাকে বিবাহ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই আবহেই ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিলেন পর্তুগালের মহাতারকা। ৪১ বছর বয়সি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এটাই সম্ভবত ফুটবলার হিসাবে শেষ বছর। সেজন্যই ছাপ রেখে যেতে চাই।’ 

Advertisement

পাঁচ বারের ব্যালন ডি’ওর জয়ী দুই দশক ব্যাপী কেরিয়ারে ক্লাব ও দেশ মিলিয়ে করেছেন ৯৭৬টি গোল। খেলা ছাড়ার পর কী করবেন, সেই পরিকল্পনাও সারা। তাঁর কথায়, ‘নিজেকে ব্যস্ত রাখার জন্য অনেক কিছু করার রয়েছে। ফুটবল ছাড়লে অবশ্য একটা বিশাল শূন্যতা তৈরি হবেই। সেটাকে সামলাতে নানাদিকে সময় দিব। পাশাপাশি অনেক ঘোরাঘুরি করব, মজা করব। আমার যা রোজগার, সেটা নানাভাবে ব্যবহার করতে চাইছি। গত ২৫ বছর ধরে তো কম ত্যাগ করিনি!’  

Advertisement
সম্পর্কিত সংবাদ