Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

মাঠে নামলেন না রোনাল্ডো

আল নাসের টিম ম্যানেজমেন্টের সঙ্গে কি ক্রমশ দূরত্ব বাড়ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর? সোমবার সৌদি লিগে পর্তুগিজ মহাতারকার ম্যাচ বয়কটের সিদ্ধান্তে সেই জল্পনা ক্রমশ মাথাচাড়া দিচ্ছে।

মাঠে নামলেন না রোনাল্ডো
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রিয়াধ: আল নাসের টিম ম্যানেজমেন্টের সঙ্গে কি ক্রমশ দূরত্ব বাড়ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর? সোমবার সৌদি লিগে পর্তুগিজ মহাতারকার ম্যাচ বয়কটের সিদ্ধান্তে সেই জল্পনা ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। উল্লেখ্য, চলতি মরশুমের শুরুটা দারুণ করেছিল আল নাসের। টানা দশ ম্যাচে জিতে লিগ শীর্ষে ছিল তারা। তবে হঠাৎই পরের চার ম্যাচের মধ্যে তিনটিতে হেরে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে নেমে যায় আল নাসের। মূলত স্কোয়াডে গভীরতা না থাকায় এই পর্বে ভুগতে হয় রোনাল্ডোদের। সেই মতো জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে বেশ কিছু ভালো ফুটবলার সই করানোর জন্য বলেছিলেন পর্তুগিজ মহাতারকা। তবে তাতে খুব একটা কর্ণপাত করেননি আল নাসের কর্তারা। আর ততেই চটেছেন সিআরসেভেন। ট্রান্সফার উইন্ডো বন্ধ হতেই ক্ষোভে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিলেন তিনি। পর্তুগিজ সংবাদপত্র ‘আ বোলা’র দাবি, মূলত সৌদি আরবের প্রধান চারটি ক্লাব নিয়ন্ত্রণ করে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)। রোনাল্ডোর দাবি, আল নাসেরের চেয়ে আল হিলালকে অনেক বেশি গুরুত্ব দেয় তারা। এমনকী, ক্লাব কর্তারাও সেভাবে কোনও উদ্যোগ দেখান না। সেই কারণেই সোমবার মাঠে না নামার সিদ্ধান্ত নেন সিআরসেভেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ