Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বয়কট ভেঙে মাঠে ফিরলেন রোনাল্ডো

আল হিলালের এক্স হ্যান্ডেলে রোনাল্ডোর জার্সির ছবি পোস্ট করেছিল ম্যানেজমেন্ট। মুহূর্তেই তা ভাইরাল। আসলে ৩ ম্যাচের স্বেচ্ছ্বা নির্বাসন কাটিয়ে ম্যাচে ফিরলেন সিআরসেভেন।

বয়কট ভেঙে মাঠে ফিরলেন রোনাল্ডো
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রিয়াধ: আল হিলালের এক্স হ্যান্ডেলে রোনাল্ডোর জার্সির ছবি পোস্ট করেছিল ম্যানেজমেন্ট। মুহূর্তেই তা ভাইরাল। আসলে ৩ ম্যাচের স্বেচ্ছ্বা নির্বাসন কাটিয়ে ম্যাচে ফিরলেন সিআরসেভেন। সৌদি প্রো লিগে আল ফাতেহর বিরুদ্ধে একটি গোলও করেছেন রোনাল্ডো। ম্যাচটি ২-০ ব্যবধানে জয় পায় আল নাসের। ৪১ বছর বয়সি ম্যাচে ফেরায় স্বস্তিতে সমর্থকরা।

Advertisement

কেন বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা? ট্রান্সফার উইন্ডোয় পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের প্রতিবাদ জানিয়ে সরে দাঁড়ান তিনি। সৌদি লিগে আল রিয়াধ ও আল এতিহাদের বিরুদ্ধে মাঠে নামনিনি তিনি। এমনকী, আর্কাদাগের বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ থেকেও নিজেকে সরিয়ে নেন তিনি। ফলে তীব্র বিতর্ক তৈরি হয়। এরপরেই বরফ গলাতে মাঠে নামে টিম-ম্যানেজমেন্ট। এই মুহূর্তে সৌদি প্রো লিগের শীর্ষে রয়েছে আল হিলাল। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৫৩।

Advertisement
সম্পর্কিত সংবাদ