Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে রোলিং ব্লক, ব্যাহত হবে ট্রেন চলাচল

দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে সপ্তাহব্যাপী রোলিং ব্লকের কারণে একাধিক ট্রেন বাতিল। যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য জানুন।

ফের দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে  রোলিং ব্লক, ব্যাহত হবে ট্রেন চলাচল
  • ২০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: প্রতি সপ্তাহের মতো দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশন এবারও সপ্তাহব্যাপী ট্রাফিক কাম রোলিং ব্লক নিয়েছে। যার জন্য এ’সপ্তাহেও প্রায় একাধিক ট্রেন বাতিলের পাশাপাশি যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। যাত্রীদের বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

কোভিডের পর থেকে রীতিমতো আদ্রা ডিভিশন জুড়ে ট্রেন চলাচলে প্রভাব পড়েছে। ফলে রেলের উপর সফরকারী নির্ভরশীল যাত্রীরা ক্ষুব্ধ। তাদের অভিযোগ, বর্তমানে এখন কোনো লোকাল ট্রেন সময়ে চলাচল করে না। সাপ্তাহিক ব্লকের জেরে প্রায় দিন অধিকাংশ ট্রেনের পরিষেবা বন্ধ রাখা হয়। কোভিডের পর কয়েক বছর কেটে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবার কোনো অবস্থার উন্নতি হয়নি।
 রেল প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, আজ, সোমবার থেকে আগামী ২৬ জুলাই রবিবার পর্যন্ত কাজ করা হবে। যার জন্য ৬৮০৮৯/ ৬৮০৯০ (আদ্রা -মেদিনীপুর) মেমু প্যাসেঞ্জার ২১,২৪ ও ২৬ জুলাই পরিষেবা বাতিল করা হয়েছে। একেই ভাবে ৬৮০৭৭/৬৮০৭৮ (আদ্রা-ভাগা) মেমু প্যাসেঞ্জার ২৬ জুলাই পরিষেবা বাতিল হয়েছে। পাশাপাশি ৬৮০৪৬ / ৬৮০৪৫ (আসানসোল- আদ্রা) মেমু প্যাসেঞ্জার আজ সোমবার থেকে ২৪ জুলাই এবং ২৬ জুলাই বাতিল করা হয়েছে। ৬৩৫৯৪ / ৬৩৫৯৩ (আসানসোল- পুরুলিয়া) প্যাসেঞ্জার আজ, সোমবার এবং ২১ ও ২৩ জুলাই বাতিল থাকবে। এবং ৬৮০৫৬ (টাটা- আসানসোল ) মেমু প্যাসেঞ্জার ২৪ ও ২৫ জুলাই বাতিল করা হয়েছে। এবং ৬৮০৭৯ / ৬৮০৮০ (ভোজুডিহি - চন্দ্রপুরা) আজ, সোমবার বাতিল করা হয়েছে।
বাতিলের পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, ৬৮০৫৬/ ৬৮০৬০ (টাটা - আসানসোল- বরাভূম) মেমু প্যাসেঞ্জার ট্রেনটি ২৬ জুলাই আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওইদিন আদ্রা -আসানসোল অংশে পরিষেবা বাতিল থাকবে। ৬৩৫৯৪/৬৩৫৯৩ (আসানসোল -পুরুলিয়া) মেমু প্যাসেঞ্জার ২২ ও ২৫ জুলাই আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওইদিনগুলিতে আদ্রা -পুরুলিয়ার মধ্যে পরিষেবা বাতিল থাকবে। ১৮১১৬/ ১৮১১৫ (চক্রধরপুর -গোমো) প্যাসেঞ্জার ২১,২৪ ও ২৬ জুলাই মহুদা স্টেশন পর্যন্ত চলবে। ট্রেনটির পরিষেবা তিন দিন মহুদা -গোমো অংশে বাতিল থাকবে। পাশাপাশি ৬৮০৫৫ / ৬৮০৫৬ (আসানসোল- টাটা) মেমু ২১ ও ২৩ জুলাই পুরুলিয়া পর্যন্ত চলাচল করবে। এবং ২২ জুলাই আদ্রা স্টেশন পর্যন্ত চলাচল করবে। ওই দিনগুলিতে বাকি অংশে পরিষেবা বাতিল থাকবে।
এছাড়া ৬৮০৬০ (আসানসোল -বরাভূম) ২৪ ও ২৫ জুলাই আদ্রা স্টেশন পর্যন্ত আংশিক ভাবে যাত্রা শুরু করবে। ফলে ওইদিনে আসানসোল - আদ্রা অংশে পরিষেবা বাতিল থাকবে। ৬৮০৫৫ ( আসানসোল -টাটা)  ২৪ ও ২৫ জুলাই আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওইদিন আদ্রা - টাটা অংশে পরিষেবা বাতিল থাকবে। এছাড়া, ১৮০৩৫ / ১৮০৩৬ (খড়গপুর - হাটিয়া) এক্সপ্রেস ২১,২২ ও ২৫ জুলাই আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওই তিন দিন আদ্রা -হাটিয়া অংশে চলাচল বাতিল থাকবে।
বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্তের পাশাপাশি ১৮০৩৫ (খড়গপুর -হাটিয়া) এক্সপ্রেস আজ সোমবার খড়গপুর থেকে ২ ঘন্টা দেরিতে এবং ২৩ জুলাই ১ ঘন্টা দেরিতে যাত্রা শুরু করবে। আদ্রা ডিভিশনের রেলের এক আধিকারিক জানিয়েছেন, যাত্রীদের সুরক্ষার জন্য ডিভিশন জুড়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়। কাজের জন্য কিছু ট্রেনকে নিয়ন্ত্রণ করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ