Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পিএইচ ডি’তে সেট-এর ভূমিকা থাকছে না, ব্যাখ্যা বিকাশ ভবনের

পিএইড ডি করার ক্ষেত্রে যে স্টেট এলিজিবিলিটি টেস্টের (সেট) ভূমিকা থাকছে না, তা এদিন কার্যত স্পষ্টই করে দিলেন বিকাশ ভবনের কর্তারা।

পিএইচ ডি’তে সেট-এর ভূমিকা  থাকছে না, ব্যাখ্যা বিকাশ ভবনের
  • ৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিএইড ডি করার ক্ষেত্রে যে স্টেট এলিজিবিলিটি টেস্টের (সেট) ভূমিকা থাকছে না, তা এদিন কার্যত স্পষ্টই করে দিলেন বিকাশ ভবনের কর্তারা। সোমবারই নির্দেশিকা জারি করে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টকে (নেট) মাপকাঠি ধরার কথা বলা হয়েছিল। বিশ্ববিদ্যালয়গুলি যে রেট বা প্যাট নিয়ে থাকে, সেগুলি বাতিল করতে বলা হয়। যদিও সেট নিয়ে কিছু বলা হয়নি। এদিন এক শীর্ষ আধিকারিক বলেন, ‘পিএইচ ডির ক্ষেত্রে নেটই মাপকাঠি করার পথে হাঁটা হচ্ছে। এ বিষয়ে ইউজিসির একাধিক নির্দেশিকাও রয়েছে।’ এরপরে থেকে যায় সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে সেট-এর ভূমিকা। অন্যান্য রাজ্যে সেট রয়েছে কি না, তা দেখে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সেই আধিকারিক। সেট বন্ধ হয়ে গেলে অবশ্য রাজ্যের কলেজ সার্ভিস কমিশনের দায়িত্বভারও কমে যাবে। তারা তখন শুধু সহকারী অধ্যাপক এবং অধ্যক্ষ  নিয়োগের ইন্টারভিউ নেওয়ার স্বশাসিত সংস্থা হিসাবেই রয়ে যাবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ