Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ওয়াংখেড়েতে লখনউকে পর্যুদস্ত করল রোহিতরা, ৬ উইকেটে জয়ী মুম্বই

লখনউকে ৬ উইকেটে হারাল মুম্বই। আজ, সোমবার আইপিএলের ৪৭তম ম্যাচে মুখোমুখি হল মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস।

ওয়াংখেড়েতে লখনউকে পর্যুদস্ত করল রোহিতরা, ৬ উইকেটে জয়ী মুম্বই
  • ৪ মে, ২০২৬ ২৩:০৫
Prefer us on Google

মুম্বই, ৪মে: লখনউকে ৬ উইকেটে হারাল মুম্বই। আজ, সোমবার আইপিএলের ৪৭তম ম্যাচে মুখোমুখি হল মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস। এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বইয়ের অধিনায়ক সূর্যকুমার যাদব। শুরুতেই লখনউয়ের ওপেনার জশ ইংলিশ ১৩ রানে আউট হন। এরপর দলের হাল ধরেন নিকোলাস। ২১ বলে ৬৩ রানে বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। মারেন ৮টি ছয়। মিচেল মার্শ ২৫ বলে ৪৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। কিপার-অধিনায়ক ঋষভ পন্থ সেভাবে আজ জ্বলে উঠতে পারেননি। করেন মাত্র ১৫ রান। রঘুবংশীও ফেরেন ১১ রানে। ক্রিজে টিকে থাকেন আইডেন মার্করাম (৩১) এবং হিম্মত সিং (৪০)। দুজনেই অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৮ রান তোলে লখনউয়ের দল। ২টি উইকেট পান করবিন। ১টি করে উইকেট আসে জ্যাকস, রঘু শর্মা এবং ঘাজানফারের ঝুলিতে।

Advertisement

জবাবে ব্যাট করতে নামে মুম্বই। শুরুটা বেশ ভালোই হয়। কিপার রিকেলটন ৩২ বলে ৮৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। হিটম্যাচ রোহিত শর্মাও ৪৪ বলে ৮৪ রান করে প্যাভিলিয়েন ফিরে যান। দলের রান তখন ১৪ ওভারে ১৭৭ রানে ২ উইকেট। তিলক ভার্মা সিদ্ধার্থের বলে মার্করামের হাতে ক্যাচ দিয়ে ১১ রানে আউট হন। অধিনায়ক সূর্যকুমার ১২ রানে সামির বলে পুরানের হাতে ক্যাচ তুলে আউট হন। শেষে নমন ধীর (২৩) এবং উইল জ্যাকস (১০) রানে অপরাজিত থাকেন। মাত্র ১৮.৪ ওভারেই ৪ উইকেট হারিয়ে ২২৯ রান তুলে নেয় টিম মুম্বই। জয়ী হয় ৬ উইকেটে। লখনউয়ের হয়ে ২ উইকেট নেন সিদ্ধার্থ। ১টি করে উইকেট পান মহসিন খান এবং মহম্মদ সামি। ম্যাচের সেরা হন রিকেলটন। 

সম্পর্কিত সংবাদ