Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

রবিবার শেষ ম্যাচ খেলতে পারেন রোহিত শর্মা

রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলতে পারেন রোহিত শর্মা। নির্বাচকরা তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে চান। বিস্তারিত পড়ুন।

রবিবার শেষ ম্যাচ খেলতে পারেন রোহিত শর্মা
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কার্ডিফ: লক্ষ্য ছিল ২০২৭ ওডিআই বিশ্বকাপে খেলা। কিন্তু রোহিত শর্মার সেই স্বপ্ন সম্ভবত অপূর্ণই থাকতে চলেছে। রবিবার লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে শেষ বারের মতো ভারতের জার্সিতে দেখা যেতে পারে হিটম্যানকে। টেস্ট এবং টি-২০’র পর একদিনের ক্রিকেট থেকেও অবসর নিতে পারেন প্রাক্তন অধিনায়ক। জানা গিয়েছে, রোহিতকে যে আর ভবিষ্যতের জন্য ভাবা হচ্ছে না, সেকথা ইতিমধ্যে নাকি জানিয়ে দিয়েছেন নির্বাচকরা। গত সপ্তাহে কোচ গৌতম গম্ভীরকে সঙ্গে নিয়ে রোহিতের সঙ্গে কথাও বলেছেন নির্বাচক কমিটির কয়েকজন সদস্য। নির্বাচকরা জানিয়েছেন, এবার যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ক্রিকেটারকে বেশি সুযোগ দিতে চান তাঁরা। তাই চলতি সিরিজের শেষ ম্যাচ খেলেই অবসর ঘোষণা করে দিতে পারেন রোহিত। আসলে তাঁর সাম্প্রতিক ফর্ম একেবারেই ভালো নয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ