Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ক্যাপ্টেন শ্রেয়সের প্রশংসায় রোহিত

শ্রেয়স আয়ারকে টি-২০ অধিনায়ক হিসেবে দেখে রোহিত শর্মা আশাবাদী। মুম্বইয়ের ক্রিকেটার হিসেবে শ্রেয়সের নেতৃত্বের দক্ষতা নিয়ে আলোচনা। বিস্তারিত পড়ুন।

ক্যাপ্টেন শ্রেয়সের প্রশংসায় রোহিত
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: সূর্যকুমার যাদবকে বাদ দিয়ে ভারতের টি-২০ দলের ক্যাপ্টেন করা হয়েছে শ্রেয়স আয়ারকে। নতুন অধিনায়ককে নিয়ে আশাবাদী রোহিত শর্মা। শনিবার হিটম্যান বলেন, ‘গত কয়েক বছরে আইপিএলে শ্রেয়সকে নেতৃত্ব দিতে দেখেছি। আশা করি জাতীয় দলেও ক্যাপ্টেন হিসাবে ভালো পারফর‌ম্যান্স মেলে ধরবে ও। আর শ্রেয়স মুম্বইয়ে বড় হয়েছে। তাই ভালোমতোই জানে, জীবনে কোনোকিছুই সহজে আসে না। ওর আগে দেশকে দক্ষভাবে নেতৃত্ব দিয়েছে সূর্য। ভুললে চলবে না, সূর্যও বিশ্বকাপজয়ী অধিনায়ক।’ এদিকে, খোদ সূর্যকুমারও তাঁর উত্তরসূরি শ্রেয়সকে প্রশংসায় ভরিয়েছেন। মুম্বইয়ের টি-২০ লিগে ম্যাচের আগে স্কাই বলেন, ‘শ্রেয়স ভারতের টি-২০ অধিনায়ক হওয়ায় আমি খুবই খুশি। আমরা মুম্বইয়ের হয়ে দীর্ঘদিন একসঙ্গে খেলেছি। খুব ভালো লাগছে, টি-২০’তে ভারতের শেষ তিনজন অধিনায়কই মুম্বইয়ের।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ