Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

‘হল অব ফেম’ সম্মান পেয়ে আপ্লুত ফেডেরার

সোনায় মোড়া টেনিস কেরিয়ার। উইম্বলডনের অবিসংবাদিত সম্রাট। পকেটে ২০টি গ্র্যান্ড স্ল্যাম। সেই রজার ফেডেরারের চোখেও জল বাঁধ মানল না।

‘হল অব ফেম’ সম্মান পেয়ে আপ্লুত ফেডেরার
  • ৩১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: সোনায় মোড়া টেনিস কেরিয়ার। উইম্বলডনের অবিসংবাদিত সম্রাট। পকেটে ২০টি গ্র্যান্ড স্ল্যাম। সেই রজার ফেডেরারের চোখেও জল বাঁধ মানল না। শনিবার রাতে নিউপোর্টে টেনিসের হল অব ফেমে জায়গা করে নিলেন ফেডেক্স। জমকালো অনুষ্ঠানের মধ্যেই এই সম্মান প্রদান করা হয় তাঁকে। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আবেগে গলা জড়িয়ে এল ৪৫ বছর বয়সি সুইস কিংবদন্তির। কোনোমতে চোখের জল মুছে স্ত্রী মিরকাকে জড়িয়ে ধরেন তিনি। গোটা অডিটোরিয়াম দাঁড়িয়ে অভিবাদন জানায় টেনিসের রাজা রজারকে। 

Advertisement

ইউএস ওপেনের মঞ্চে বিশেষ প্রদর্শনী ম্যাচ খেলেই ফেডেরার উড়ে গিয়েছিলেন লন্ডনে। সঙ্গে ছিলেন স্ত্রী। গোটা টেনিস কেরিয়ারে গ্যালারিতে লেডি লাক সঙ্গে থেকেছে তাঁর। এবারও তার অন্যথা হয়নি। প্রথমে কথা বলতে ডাকা হয় ফেডেরার পত্নীকে। মিরাকার ছোট্ট বক্তব্যে আবেগতাড়িত দেখায় সুইস কিংবদন্তিকে। এরপর মাইকের সামনে আসেন রজার। বলেন, ‘২৪ বছর আগে মিরাকাকে প্রথম বক্তব্য রাখতে শুনেছিলাম হপম্যান কাপে। সেবার ওর সঙ্গে ডাবলসে খেলেছিলাম। মিরাকা এখনও খুব ভালো কথা বলে দেখছি। ওর সাথে আমার প্রথম দেখা ২০০০ সিডনি ওলিম্পিকসে। সেই থেকে পথচলা শুরু আমাদের।’ ২০ টি গ্র্যান্ড স্ল্যামের পাশাপাশি ফেডেক্সের ঝুলিতে রয়েছে ১০৩টি এটিপি খেতাব। বিশ্বের প্রায় সব টেনিস কোর্টেই বিজয় পতাকা উড়িয়েছেন তিনি। তবু হল অব ফেমে জায়গা করে নিয়ে আবেগ চেপে রাখতে পারলেন না ফেডেরার। তাঁর মন্তব্য, ‘জীবনে অনেক সম্মান পেয়েছি। তবে এটাই সবার উপরে থাকবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ