Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বল পায়ে অনুশীলন রবসন রবিনহোর

সকলের নজর ছিল টিম হোটেল থেকে আসা সাদা গাড়ির দিকে। বিদেশিদের জন্য বরাদ্দ সেই গাড়ি থেকে রবসন রবিনহো নামতেই স্বস্তির হাসি সমর্থকদের মুখে।

বল পায়ে অনুশীলন রবসন রবিনহোর
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একের পর এক বিলাসবহুল গাড়িতে ধুলো উড়িয়ে মঙ্গলবার অনুশীলনে এলেন মনবীর সিং, দীপক টাংরি, লিস্টন কোলাসোরা। চেনা ই-স্কুটারে প্রবেশ দিমিত্রি পেত্রাতোসের। কিন্তু সকলের নজর ছিল টিম হোটেল থেকে আসা সাদা গাড়ির দিকে। বিদেশিদের জন্য বরাদ্দ সেই গাড়ি থেকে রবসন রবিনহো নামতেই স্বস্তির হাসি সমর্থকদের মুখে। যাবতীয় আশঙ্কা কাটিয়ে দলের বাকি সদস্যদের সঙ্গেই এদিন যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলনে নামলেন ব্রাজিলিয়ান মিডিও। বল পায়েও সাবলীল দেখাল তাঁকে। অংশগ্রহণ করলেন ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে। উল্লেখ্য, শনিবার আইএসএলের প্রথম ম্যাচের শেষলগ্নে চোট পেয়েছিলেন রবসন। তবে সেটা যে গুরুতর নয়, তা আগেই জানা গিয়েছিল। আর মঙ্গলবার ব্রাজিলিয়ান তারকা অনুশীলনে যোগ দিতে চেন্নাইয়ান ম্যাচে খেলার সম্ভবনা বাড়ল। এদিন মাঠ ছাড়ার আগে রবসনের সঙ্গে দীর্ঘসময় কথা বলতেও দেখা যায় কোচ লোবেরাকে।

Advertisement

আগামী সোমবার ঘরের মাঠে চেন্নাইয়ানের মুখোমুখি হবে মোহন বাগান। গত কয়েক বছরের তুলনায় এবার অনেকটাই শক্তিশালী স্কোয়াড গড়েছে দক্ষিণের ফ্র্যাঞ্চাইজি দলটি। কোচের দায়িত্বে ক্লিফোর্ড মিরান্ডা। কয়েক মরশুম আগেই সবুজ-মেরুনের সহকারী কোচ হিসেবে কাজ করে গিয়েছেন তিনি।

সম্পর্কিত সংবাদ