Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নিউটাউনে ডাকাতির ছক বানচাল, অস্ত্র সহ ধৃত ৫

সোমবার গভীর রাতে নিউটাউনে বড়োসড়ো ডাকাতির ছক বানচাল করল টেকনোসিটি থানার পুলিশ।

নিউটাউনে ডাকাতির ছক বানচাল, অস্ত্র সহ ধৃত ৫
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সোমবার গভীর রাতে নিউটাউনে বড়োসড়ো ডাকাতির ছক বানচাল করল টেকনোসিটি থানার পুলিশ। ধারালো অস্ত্র সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কয়েকজন চম্পট দিয়েছে। তাদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম জাহিরুদ্দিন গাজি, বাহানাজ গাজি, নিজামুদ্দিন সর্দার, রাজেশ গাজি ফরিদুল এবং জামিরুল গাজি। ধৃতদের বাড়ি নিউটাউন সংলগ্ন বালিগড়ি ও কোঁচপুকুর এলাকায়। 

Advertisement

ধৃতদের কাছ থেকে ধারালো চপার, ছুরি, কাস্তে, রড, ছেনি সহ ডাকাতির কাজে ব্যবহৃত নানা ধরনের সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের জেরায় ধৃতরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার কথা স্বীকারও করেছে।
পুলিশের কাছে খবর আসে, টেকনোসিটি থানার অন্তর্গত পাথরঘাটা বাদামতলা এলাকায় ১২-১৪ জন ডাকাতির উদ্দেশ্যে 
জড়ো হয়েছে। তারপরেই পুলিশের একটি টিম ওই এলাকায় হানা 
দেয়। পুলিশকে দেখে তারা 
সকলে দৌড়ে পালাতে থাকে। কিন্তু, পুলিশও পিছু ধাওয়া করে। পাঁচজনকে ধরে ফেলা হয়। 
বাকিরা অবশ্য‌ অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। 
পুলিশ জানিয়েছে, কোথায় ডাকাতির ছক ছিল, বাকিদের পরিচয় কী, সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ