Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ডাকাতির ছক বানচাল! গভীর রাতে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে ৭ দুষ্কৃতী

বড়সড় ডাকাতির ছক ভেস্তে দিল বোলপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ ৭ জন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ।

ডাকাতির ছক বানচাল! গভীর রাতে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে ৭ দুষ্কৃতী
  • ২৪ মে, ২০২৬ ১২:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর : বড়সড় ডাকাতির ছক ভেস্তে দিল বোলপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ ৭ জন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার ধৃতদের বোলপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে বোলপুরের ত্রিশুলাপট্টি এলাকার পুরনো হাটি মিল সংলগ্ন এলাকায় কয়েকজন সন্দেহভাজন যুবক জড়ো হয়েছে বলে খবর আসে থানায়। খবর পাওয়ার পরই তড়িঘড়ি বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকায় পৌঁছয় বোলপুর থানার পুলিশ।

এরপর গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। ঘটনাস্থল থেকেই ৭ জন দুষ্কৃতীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, এলাকায় বড়সড় ডাকাতির উদ্দেশ্যেই তারা সেখানে জড়ো হয়েছিল এবং পরিকল্পনার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল।

ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র-সহ একাধিক সন্দেহজনক সামগ্রী উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। উদ্ধার হওয়া অস্ত্রগুলি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।

বোলপুর থানার এক পুলিশ আধিকারিক জানান, এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা নজরদারি চালাচ্ছে। গোপন সূত্রে খবর পেয়েই দ্রুত পদক্ষেপ করা হয়। তার ফলেই একটি সম্ভাব্য বড় অপরাধ রুখে দেওয়া সম্ভব হয়েছে। ধৃত ৭ জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে বোলপুর থানার পুলিশ। পুলিশি হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ