Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পার্ক স্ট্রিটের গেস্ট হাউসে গলায় চপার ধরে লুট, গ্রেপ্তার আরও ১

রাতে পার্ক স্ট্রিটের গেস্ট হাউসে চপার দেখিয়ে লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহম্মদ মেহতাব নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ

পার্ক স্ট্রিটের গেস্ট হাউসে গলায় চপার ধরে লুট, গ্রেপ্তার আরও ১
  • ১৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাতে পার্ক স্ট্রিটের গেস্ট হাউসে চপার দেখিয়ে লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহম্মদ মেহতাব নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। এই নিয়ে লুটের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাত ১১টা নাগাদ পার্ক স্ট্রিট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে লুট হওয়া টাকা এবং আইফোন এখনও উদ্ধার হয়নি। ঘটনা ১১ এপ্রিল রাতের। পার্ক স্ট্রিট থানার ওই গেস্ট হাউসে জোর করে ঢুকে ম্যানেজারের গলায় চপার ধরে, নগদ ১৫ হাজার টাকা এবং আইফোন সহ দুটি মোবাইল লুট করেছিল দুই দুষ্কৃতী। ধৃত মেহতাবকে বৃহস্পতিবার দুপুরে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হলে ২৭ এপ্রিল পর্যন্ত পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া দিয়েছে। অন্যদিকে, তারাতলা মেন রোডে চার এপ্রিল রাতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যক্তির থেকে ১০ হাজার টাকা লুট করা হয়। সেই ঘটনায় এক্রামুল হোসেন ওরফে শেখ রাহুল নামে এক দুষ্কৃতীকে বজবজ থেকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ