Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

জলে ডুবেছে রাস্তা, কোলে করে হাসপাতালের পথে অন্তঃসত্ত্বা

লাগাতার ভারী বৃষ্টি। নদীর জল উপচে প্লাবিত রাস্তাঘাট। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। এরইমাঝে প্রসব যন্ত্রণায় কাতর যুবতী। বুধবার বিকেলে কোমর জলে পাঁজাকোলা করে হাসপাতালে নিয়ে যাওয়া হল তাঁকে।

জলে ডুবেছে রাস্তা, কোলে করে হাসপাতালের পথে অন্তঃসত্ত্বা
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: লাগাতার ভারী বৃষ্টি। নদীর জল উপচে প্লাবিত রাস্তাঘাট। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। এরইমাঝে প্রসব যন্ত্রণায় কাতর যুবতী। বুধবার বিকেলে কোমর জলে পাঁজাকোলা করে হাসপাতালে নিয়ে যাওয়া হল তাঁকে। ঘটনাটি তেলেঙ্গানার মুলুগু জেলার আলিগুদেম গ্রামের। ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও। দেখা যাচ্ছে, দু’জনে মিলে কোলে করে নিয়ে যাচ্ছেন ওই যুবতীকে। পিছনে ছাতা ধরেছেন এক ব্যক্তি। পরিবারের এক সদস্যের কথায়, ‘বুধবার বিকেলে হঠাৎই ওঁর পেটে ব্যথা শুরু হয়। কিন্তু নদীর জল উপচে আমাদের রাস্তা ডুবে গিয়েছে। অ্যাম্বুলেন্সের সঙ্গে যোগাযোগ করেও লাভ হয়নি। অন্য কোনও গাড়িও আসতে চায়নি। তাই আর কোনও উপায় ছিল না। কোমর জলেই তাকে কোলে নিয়ে বেরিয়ে পড়ি। বেশ কিছুক্ষণ পর বড় রাস্তায় পৌঁছই। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে মুলুগুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।’ 

Advertisement

উল্লেখ্য, মাসদুয়েক আগে এরকমই একটি ঘটনার সাক্ষী হয়েছিল অন্ধ্রপ্রদেশ। কাঠের গুঁড়ি ও কাপড় দিয়ে স্ট্রেচারের মতো বানিয়ে এক আদিবাসী মহিলাকে হাসপাতালে নিয়ে যান তাঁর স্বামী ও প্রতিবেশীরা। হাসপাতালে পৌঁছনোর আগেই এক কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ