Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দেড় হাজার কোটির রাস্তা উন্নয়ন: মুখ্যমন্ত্রী

বিগত পাঁচ বছরে রাজ্য সরকারের বিবিধ উন্নয়নমূলক কাজকর্মই যে ভোটপ্রচারে তৃণমূলের মূল হাতিয়ার, তা আগেও স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

দেড় হাজার কোটির রাস্তা উন্নয়ন: মুখ্যমন্ত্রী
  • ৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: বিগত পাঁচ বছরে রাজ্য সরকারের বিবিধ উন্নয়নমূলক কাজকর্মই যে ভোটপ্রচারে তৃণমূলের মূল হাতিয়ার, তা আগেও স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো মঙ্গলবার চাকদহের জনসভার মঞ্চ থেকে এলাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘গত কয়েক বছরে কল্যাণী মহকুমা ও আশপাশের এলাকায় পরিকাঠামোগত উন্নয়নে বড়োসড়ো অগ্রগতি হয়েছে। প্রায় দেড় হাজার কোটি টাকা খরচে রাস্তা তৈরি হয়েছে। আগে রানাঘাট থেকে কলকাতা যেতে দীর্ঘ সময় লাগত। এখন উন্নত রাস্তার কারণে মাত্র দেড় ঘণ্টায় কলকাতা পৌঁছানো সম্ভব হচ্ছে।’

Advertisement

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নও তুলে ধরেন তিনি। কল্যাণীতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) তৈরির জন্য ১০০ একরের বেশি জমি দেওয়ার পাশাপাশি প্রায় ৩০০ কোটি টাকা খরচ করে সংযোগকারী রাস্তা নির্মাণ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। শিক্ষাক্ষেত্রে উন্নয়ন নিয়ে তিনি বলেন, ‘কল্যাণীতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি গড়ে তোলা হয়েছে, যা উচ্চশিক্ষার নতুন দিগন্ত খুলে দিয়েছে। পাশাপাশি, হরিণঘাটায় ওয়েস্ট বেঙ্গল ডেয়ারি ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে বাংলার ডেয়ারিকে পুনরুজ্জীবিত করা হয়েছে। এছাড়াও চাকদহ-বনগাঁ রাজ্য সড়ক নির্মাণ হয়েছে। নতুন করে চাকদহ বাসস্ট্যান্ড এলাকার রাস্তার কাজ শুরু হয়েছে। সেখানে দীর্ঘদিন ধরে জল জমার সমস্যা ছিল।’

Advertisement
সম্পর্কিত সংবাদ