Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬

ট্রাম্পের জন্যই আটকে সড়ক নির্মাণ! মন্তব্য বিজেপি নেতার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কারণে মহারাষ্ট্রে হাইওয়ে নির্মাণের কাজ থমকে রয়েছে। শুধু তাই নয়, বেড়েছে মানুষের মদ্যপানের প্রবণতাও!

ট্রাম্পের জন্যই আটকে সড়ক নির্মাণ! মন্তব্য বিজেপি নেতার
  • ১৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কারণে মহারাষ্ট্রে হাইওয়ে নির্মাণের কাজ থমকে রয়েছে। শুধু তাই নয়, বেড়েছে মানুষের মদ্যপানের প্রবণতাও! এমনই দাবি করে বসলেন রাজ্যের এক বর্ষীয়ান বিজেপি নেতা। অহল্যানগর-মান্মাদ সড়ক নির্মাণ থমকে যাওয়ার জন্য ট্রাম্পকে দায়ী করেন আহমেদনগরের প্রাক্তন সাংসদ সুজয় ভিকে পাটিল। মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করে তিনি বলেন, আমি জীবনে এমন খামখেয়ালি মানুষ দেখিনি। সকালে এক কথা বলে বিকেলে ইরানের উপর বোমা ফেলার কথা বলেন। ট্রাম্পের নানা সিদ্ধান্তের কারণে গোটা বিশ্বে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে পাটিল বলেন, মার্কিন প্রেসিডেন্টের অস্থির বিদেশ নীতির প্রভাব পড়েছে গোটা বিশ্বে। হরমুজ প্রণালী প্রায় বন্ধ থাকায় জ্বালানি ক্ষেত্রে ঘাটতি দেখা দিয়েছে। খনিজ তেল থেকে প্রাপ্ত রাস্তা তৈরির জন্য প্রয়োজনীয় বিটুমিনও পাওয়া যাচ্ছে না। তার প্রভাব সরাসরি পড়েছে মহারাষ্ট্রের সড়ক নির্মাণে। তাঁর এমন সিদ্ধান্তের জেরে কিছু মানুষ বেশি বেশি করে মদ্যপান করছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ