Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ভারী বৃষ্টির জেরে ধসে গেল রাস্তা, স্তব্ধ যান চলাচল

কয়েক দিনের টানা ও মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ ধস নামল আসানসোলের বারাবনি বিধানসভা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভানড়া ভাসকাজুড়ি থেকে নুনী মোড়গামী গুরুত্বপূর্ণ রাস্তাটি মদনমোহনপুর গ্রামের কাছে হঠাৎই ধসে যায়।

ভারী বৃষ্টির জেরে ধসে গেল রাস্তা, স্তব্ধ যান চলাচল
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪৯
Prefer us on Google

 আসানসোল, ২ সেপ্টেম্বর: কয়েক দিনের টানা ও মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ ধস নামল আসানসোলের বারাবনি বিধানসভা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভানড়া ভাসকাজুড়ি থেকে নুনী মোড়গামী গুরুত্বপূর্ণ রাস্তাটি মদনমোহনপুর গ্রামের কাছে হঠাৎই ধসে যায়। এই রাস্তা দিয়ে প্রতিদিন গাড়ির ভিড় লেগেই থাকে।  রাস্তাটি লম্বায় প্রায় ৭০ থেকে ৮০ ফুট অংশ জুড়ে মারাত্মকভাবে ধসে গিয়ে এক বিশাল খাদের সৃষ্টি হয়েছে। ফলে ওই রুটে যে কোনো ধরনের যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়েছে। চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা।

Advertisement

খবর পেয়ে দ্রুত পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় পুলিশ প্রশাসন। নিরাপত্তার খাতিরে দুর্ঘটনাস্থলটি ঘিরে ফেলা হয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো বড় দুর্ঘটনা না ঘটে। ধসে যাওয়া রাস্তা মেরামতের ক্ষেত্রে সবথেকে সমস্যা অবিরাম বৃষ্টি।
স্থানীয়দের দাবি, একটানা বৃষ্টির চললেও কীভাবে রাস্তার একটি বিশাল অংশ এভাবে বসে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে।  দ্রুত রাস্তাটি মেরামত করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ