মুর্শিদাবাদের সূতির অজগর পাড়া হল্ট এলাকায় জাতীয় সড়কে চলছে ব্যাপক বিক্ষোভ। সংশোধনী ওয়াকফ আইনের প্রতিবাদে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। দীর্ঘক্ষণ পথ অবরোধ রাখায় পুলিস অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।



