Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্ব বর্ধমানে পথ দুর্ঘটনা, মৃত ১

পূর্ব বর্ধমানে পথ দুর্ঘটনা, মৃত ১
  • ১৩ মার্চ, ২০২৫ ১৬:০৩
Prefer us on Google

সংবাদদাতা, পূর্বস্থলী: গতকাল, বুধবার রাতে পূর্বস্থলী ২ ব্লকের পারুলিয়া বাজার এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটর বাইক আরোহীর। মৃতের নাম নাম রোহিত ভৌমিক। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার দাদা রাজা ভৌমিক। বর্তমানে তিনি কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রোহিত ও রাজা এদিন মোটরবাইক চালিয়ে কালনার দিকে যাচ্ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আশা একটি ট্রাক এসে তাঁদের ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রোহিত। গুরুতর আহত হন রাজা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পূর্বস্থলী থানার পুলিস। রোহিত এবং রাজাকে উদ্ধার করে পূর্বস্থলী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়। সেখানেই রোহিতকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রাজাকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 

ঘাতক ট্রাকটিকে ইতিমধ্যেই আটক করেছে পুলিস। তবে চালক পলাতক। রোহিতের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। চালকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

Advertisement
সম্পর্কিত সংবাদ