Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

দিল্লিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, বাস উল্টে মৃত ২, আহত ২৫

ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল রাজধানী দিল্লি। করোল বাগ এলাকার ঝান্ডেওয়ালান মন্দির সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী দোতলা বাস উল্টে যায়।

দিল্লিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, বাস উল্টে মৃত ২, আহত ২৫
  • ২৫ মার্চ, ২০২৬ ০৯:০৩
Prefer us on Google

নয়া দিল্লি, ২৫ মার্চ: ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল রাজধানী দিল্লি। করোল বাগ এলাকার ঝান্ডেওয়ালান মন্দির সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী দোতলা বাস উল্টে যায়। মঙ্গলবার মধ্যরাতের এই ঘটনায় মৃত্যু হয়েছে দুই যাত্রীর। 

Advertisement

আহত হয়েছেন ২৫ জন। বাসটি রাজস্থানের জয়পুর থেকে আসছিল। পুলিস সূত্রে খবর, হনুমান চক মন্দিরের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারায়। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান তীব্র গতির করণেই এই দুর্ঘটনা।  

উল্টে যাওয়া বাস সোজা করতে এবং উদ্ধার কাজ চালাতে ক্রেনের সাহায্য নেওয়া হয়। হাত লাগান স্থানীয়রাও। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে নিকটবর্তী হাসপাতালে।  

এলাকাবাসীদের দাবি, মধ্যরাতে বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। তারা দেখেন, রাস্তায় উল্টে রয়েছে একটি দোতলা বাস। দুমড়েমুচড়ে যাওয়া বাসটির অধিকাংশ কাঁচই ভাঙা ছিল। চাকা খুলে বাসটি থেকে আলাদা হয়ে গিয়েছিল। বাসের ভিতর থেকে তখন আহত যাত্রীদের আর্তনাদের আওয়াজ ছড়িয়ে পরেছিল চারিদিকে।  তৎক্ষনাৎ স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার কাজ চালায় পুলিশ ও দমকল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ