Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রঞ্জিতে ফিরে ব্যর্থ কোহলি, হতাশ হয়ে মাঠ ছাড়লেন অনুরাগীরা

রঞ্জিতে ফিরে ব্যর্থ কোহলি, হতাশ হয়ে মাঠ ছাড়লেন অনুরাগীরা
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি, ৩১ জানুয়ারি: দীর্ঘ ১২ বছর পর রঞ্জি ট্রফিতে বিরাট কোহলির প্রত্যাবর্তন। প্রাক্তন ভারত অধিনায়ককে দেখতে সকাল থেকেই মাঠে ভিড় জমিয়েছিলেন প্রচুর দর্শক এবং তাঁর অনুরাগীরা। কিন্তু প্রথম ইনিংসেই ব্যর্থ হলেন কোহলি। ১৫ বলে মাত্র ৬ রান করেই বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হল তাঁকে। হতাশ হয়ে মাঠ ছাড়লেন বহু দর্শক। বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার পর অনেকই আশা করেছিলেন ঘরোয়া ক্রিকেটে ঘুরে দাঁড়াবেন বিরাট। কিন্তু দর্শকদের সেই আশা আপাতত অপূর্ণই থেকে গেল। দ্বিতীয় ইনিংসে কি ঘুরে দাঁড়াতে পারবেন প্রাক্তন ভারত অধিনায়ক? সেই দিকেই নজর সকলের।
Advertisement
গতকাল, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দিল্লি বনাম রেলওয়েজের ম্যাচ। চার দিনের ম্যাচে আজ, শুক্রবার ছিল দ্বিতীয় দিন। এদিন সকালে ব্যাট করতে নামেন দিল্লির দুই ব্যাটার সনৎ সাঙ্গওয়ান ও যশ ধুল। কিন্তু দর্শকরা অপেক্ষায় ছিলেন কখন মাঠে নামবেন কোহলি। অবশেষে ২ উইকেট পড়ে যাওয়ার পর ব্যাট করতে আসেন তিনি। তবে প্রথম থেকে তিনি একেবারেই ছন্দে ছিলেন না। হিমাংশু সাংওয়ানের ওভারের তৃতীয় বলে প্রথম চার মারেন কোহলি। আনন্দ এবং হাততালিতে ফেটে পড়ে গোটা গ্যালারি। কিন্তু পরেই বলেই চমক দেন হিমাংশু। কোহলি আউট! বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। হতাশ দর্শরকরাও। তবে দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাটিংয়ের সুযোগ আসবে কিনা, তা এখনও বলা যাচ্ছে না। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোহলির ফর্ম নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে ক্রিকেট মহলে।
Advertisement
সম্পর্কিত সংবাদ