রিয়াধ: গত বুধবার ৪০ বছর পূর্ণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। খুব কম খেলোয়াড় এই বয়সে পেশাদার ফুটবলে চুটিয়ে খেলছেন। এক্ষেত্রে সিআরসেভেন সত্যিই ব্যতিক্রমী। সৌদির ক্লাব আল নাসেরের হয়ে প্রতি ম্যাচেই স্কোরশিটে নাম তুলছেন পর্তুগিজ মহাতারকা। তাই শুক্রবার লিগের ম্যাচ চলাকালীন রোনাল্ডাকে বিশেষ সম্মান জানায় ক্লাব আল নাসের। আল ফেইহার বিরুদ্ধে ম্যাচের ৪০ মিনিটে গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে করতালির মাধ্যমে রোনাল্ডোকে অভিনন্দন জানায়। গোটা বিষয়টা বেশ উপভোগ করেন তিনি। হাত তুলে সমর্থকদের ধন্যবাদও জানান। শুধু তাই নয়, ৭৪ মিনিটে জাল কাঁপান মহাতারকা। সব মিলিয়ে তাঁর কেরিয়ারে গোলসংখ্যা দাঁড়াল ৯২৪।
Advertisement
পেশাদার ফুটবলে প্রথম খেলায়াড় হিসেবে আগেই ন’শো গোলের নজির গড়েছেন রোনাল্ডো। এবার তাঁর লক্ষ্য হাজার গোলের মাইল ফলক স্পর্শ করা। সেই দিকেই এগিয়ে চলেছেন তিনি। তবে অনেকেই মনে করছেন, খুব বেশি ফুটবল বাকি নেই তাঁর মধ্যে। তুখোড় ফিটনেস আর সংযত জীবনযাপনের মধ্যে দিয়ে এই বয়সেও অবশ্য সমানে টেক্কা দিচ্ছেন পর্তুগিজ মহাতারকা।



