মুম্বই: দীর্ঘ ১৩ বছর পর রনজি ট্রফি খেলবেন বিরাট কোহলি। আগামী ৩০ জানুয়ারি ঘরের মাঠে দিল্লির প্রতিপক্ষ রেলওয়েজ। সেই ম্যাচেই মাঠে নামবেন কোহলি। টানাপোড়েন কাটিয়ে সম্মতি দিয়েছেন তিনি। এদিকে, জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে বৃহস্পতিবার রনজি ম্যাচে নামছে মুম্বই। স্কোয়াডে প্রত্যাশামতোই রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। এই ম্যাচে খেলার সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন দু’জনে। ।



