Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যপাল হিসাবে শপথ রবির, রাজভবনে উপস্থিত মুখ্যমন্ত্রী

রাজ্যপাল হিসাবে শপথ রবির, রাজভবনে উপস্থিত মুখ্যমন্ত্রী
  • ১২ মার্চ, ২০২৬ ১২:০৩
Prefer us on Google

কলকাতা, ১২ মার্চ: পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে শপথ নিলেন আর এন রবি। আজ, বৃহস্পতিবার সকালে রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রমুখ। 

Advertisement

কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন সি ভি আনন্দ বোস। তাঁর এমন হঠাৎ সিদ্ধান্তে বিভিন্ন মহলে হইচই শুরু হয়।  এর মাঝেই বোসের উত্তরসূরী হিসেবে প্রাক্তন আমলা আর এন রবির নাম ঘোষণা করে কেন্দ্র। তখন তিনি ছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল পদে। বুধবার বিকালে রাজ্যে এসে পৌঁছেছেন রবি। বিমানবন্দরে নতুন রাজ্যপালকে শুভেচ্ছা জানান দমকলমন্ত্রী সুজিত বসু, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি পীযুষ পান্ডে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ রাজভবনে পৌঁছান তিনি। এদিন বিকেলেই কলকাতা থেকে দিল্লি উড়ে গিয়েছেন সি ভি আনন্দ বোস।

সম্পর্কিত সংবাদ