Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

রামায়ণ, মহাভারতের আরবি অনুবাদকের সঙ্গে সাক্ষাৎ মোদির

কুয়েত সিটি: দু’দিনের কুয়েত সফরে শনিবার রামায়ণ ও মহাভারতের আরবি অনুবাদক আবদুল্লা আল বার‌ৌনের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কথা বললেন এই দুই মহাকাব্যের আরবি সংস্করণের প্রকাশক আবদুল লতিফ আল নেসেফের সঙ্গেও। প্রকাশক আল নেসেফ জানান, ‘আমি খুব খুশি।

রামায়ণ, মহাভারতের আরবি অনুবাদকের সঙ্গে সাক্ষাৎ মোদির
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
কুয়েত সিটি: দু’দিনের কুয়েত সফরে শনিবার রামায়ণ ও মহাভারতের আরবি অনুবাদক আবদুল্লা আল বার‌ৌনের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কথা বললেন এই দুই মহাকাব্যের আরবি সংস্করণের প্রকাশক আবদুল লতিফ আল নেসেফের সঙ্গেও। প্রকাশক আল নেসেফ জানান, ‘আমি খুব খুশি। প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি দু’টি মহাকাব্যে সইও করেছেন। এটি আমার কাছে অত্যন্ত সম্মানের বিষয়।’ প্রকাশক আরও জানান, রামায়ণ ও মহাভারত অনুবাদ করতে মোট দু’বছর আট মাস সময় লেগেছে। এর আগে ‘মন কি বাত’-এর অনুষ্ঠানেও এনিয়ে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ