Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রেলইঞ্জিন উৎপাদনে রেকর্ড গড়ল সিএলডব্লু

রেলইঞ্জিন উৎপাদনে রেকর্ড গড়ল সিএলডব্লু
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: জানুয়ারিতে রেলইঞ্জিন উৎপাদনে রেকর্ড গড়ল চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস(সিএলডব্লু)। মাত্র একমাসে সর্বাধিক ৬৬টি রেল‌ই঩ঞ্জিন তৈরি হয়েছে এখানে। কর্তৃপক্ষের দাবি, এটি সর্বকালীন রেকর্ড। একমাসে এর আগে কখনও এত পরিমাণ ইঞ্জিন তৈরি হয়নি। চলতি অর্থবর্ষে জানুয়ারি মাসের শেষে সিএলডব্লুতে ৫৫৬টি রেলইঞ্জিন তৈরি হয়েছে। এর আগে ২০২৩ সালের জানুয়ারি মাসে ৬৫টি রেলইঞ্জিন তৈরি করেছিলেন সিএলডব্লুর শ্রমিকরা। সংস্থার জেনারেল ম্যানেজার বিজয় কুমার এই সাফল্যের জন্য শ্রমিকদের অভিনন্দন জানান। প্রসঙ্গত, এক অর্থবর্ষে বিশ্বের সর্বাধিক রেলইঞ্জিন তৈরি করার রেকর্ডও রয়েছে সিএলডব্লুর। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ