সেভিল: লিড নিয়েও জয় হাতছাড়া বার্সেলোনার। শনিবার কাতালন ক্লাবটিকে ২-২ গোলে আটকে দিল রিয়াল বেতিস। ৩৯ মিনিটে বার্সাকে এগিয়ে দেন লিওয়ানডস্কি। তবে ৬৮ মিনিটে বেতিসকে সমতায় ফেরান এল সেলসো। এরপর ৮২ মিনিটে জাল কাঁপান বার্সেলোনার ফেরান তোরেস। কিন্তু সংযোজিত সময়ে বেতিসের সমতাসূচক গোলটি ডিয়াওর। এদিন পয়েন্ট খুইয়েও শীর্ষে রয়েছে বার্সা (১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট)।



