Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

রাজস্থানকে হারাতে মরিয়া বাংলা

রাজস্থানকে হারাতে মরিয়া বাংলা
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
রাজকোট: সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে গ্রুপের শেষ ম্যাচে বৃহস্পতিবার রাজস্থানের মুখোমুখি হচ্ছে বাংলা। দুই দলেরই পয়েন্ট ২০। তবে নেট রান রেটে রাজস্থান এগিয়ে। বাংলার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মধ্যপ্রদেশ। তাদেরও ঝুলিতে ২০ পয়েন্ট। মোট পাঁচটি গ্রুপ থেকে সেরা পাঁচটি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে। বেস্ট অব সেকেন্ড হিসেবে ষষ্ঠ দল যাবে শেষ আটে। বাকি চারটি সেকেন্ড প্লেসড দল খেলবে প্রি-কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে আরও দু’টি দল যাবে কোয়ার্টার ফাইনালে। তবে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা কোনও অঙ্কে যেতে রাজি নন। তিনি সাফ জানালেন, জেতা ছাড়া কোনও কিছু ভাবছি না। এখনও পর্যন্ত টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বঙ্গ ব্রিগেড।
Advertisement
সম্পর্কিত সংবাদ