Bartaman Logo
২০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মৌসুনিতে নদী বাঁধে ধস, প্রবল আতঙ্ক

মৌসুনিতে নদী বাঁধ ধসে যাওয়ায় প্রবল আতঙ্ক ছড়াল। বটতলা নদীর বাঁধ ১৫০ মিটার এলাকা ধসে গেছে। বিস্তারিত পড়ুন।

মৌসুনিতে নদী বাঁধে ধস, প্রবল আতঙ্ক
  • ২০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: নদী বাঁধ ধসে গিয়ে প্রবল আতঙ্ক ছড়াল নামখানার মৌসুনি গ্রাম পঞ্চায়েতের বালিয়াড়া ১৪ নম্বর সোয়াল এলাকায়। অমাবস্যার কোটালের জেরে বটতলা নদীর বাঁধ প্রায় ১৫০ মিটার এলাকাজুড়ে ধসে গিয়েছে। 

Advertisement

সকালেই গ্রামবাসীরা নদীর ধারে গিয়ে তা দেখতে পান। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী বাঁধ দুর্বল অবস্থায় পড়েছিল। সরকারের একাধিক দপ্তরে জানিয়ে কোনো সুরাহা হয়নি। কোটালে নদীর জলস্তর বৃদ্ধি হতেই বাঁধের বিশাল অংশ ক্ষতিগ্রস্ত হয়। স্থায়ীভাবে নদী বাঁধ তৈরি করা হোক। শেখ ওয়াজেদ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘প্রতিবছর বর্ষাকাল এলেই বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এবছর আশঙ্কা বাস্তবে পরিণত হল। এখনই বাঁধ মেরামত করা না হলে বিস্তীর্ণ এলাকা নোনাজলে প্লাবিত হয়ে যাবে। বহু ঘরবাড়ি ও ধানের জমি ক্ষতিগ্রস্ত হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ