Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ঋতচ্ছন্দ উৎসব

কলকাতার দর্শকের কাছে বরাবরই আকর্ষণীয় ঋতচ্ছন্দ উৎসব। এসএনবি ফাউন্ডেশনের মূল অনুপ্রেরণা শ্রীমৎ সৌম‍্যেন্দ্রনাথ

ঋতচ্ছন্দ উৎসব
  • ২১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কলকাতার দর্শকের কাছে বরাবরই আকর্ষণীয় ঋতচ্ছন্দ উৎসব। এসএনবি ফাউন্ডেশনের মূল অনুপ্রেরণা শ্রীমৎ সৌম‍্যেন্দ্রনাথ ব্রহ্মচারীকে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আয়োজিত ১১তম ঋতচ্ছন্দ উৎসব সম্প্রতি অনুষ্ঠিত হল উত্তম মঞ্চে। বেহালা ও কণ্ঠসঙ্গীতের যুগলশিল্পী শ্রীরাম পরশুরাম ও তাঁর স্ত্রী অনুরাধার পারফরম্যান্স এক আধ‍্যাত্মিক পরিবেশের সৃষ্টি করে। দক্ষ সঙ্গত করেছিলেন পণ্ডিত শুভাশিস ভট্টাচার্য ও হারমোনিয়ামে গৌরব চট্টোপাধ্যায়। রামা বৈদ্যনাথনের ভরতনাট্যম মুগ্ধ করে সকলকে। তাঁর নাচের ছন্দ অনুষ্ঠানের মঞ্চে যেন এক অন্য পরিবেশ সৃষ্টি করে। দীর্ঘ চর্চা ও অনুশীলনের ফলেই এমন পারফরম্যান্স দেওয়া সম্ভব। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়ের তবলা বাদন ছিল অনবদ্য। হারমোনিয়ামে ছিলেন হিরণ্ময় মিত্র। অনুষ্ঠানের শেষ নিবেদন ছিল পণ্ডিত পার্থ সারথি চৌধুরীর সরোদ বাদন। পণ্ডিত তন্ময় বোসের তবলা সঙ্গত দর্শক উপভোগ করেন। প্রত্যেক শিল্পীই নিজেদের কাজ যথাযথ ভাবে করেছেন। সেকারণেই এই অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত দর্শকের কাছে উপভোগ্য হয়ে ওঠে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ