Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি হয়েই ফের ‘অ্যাকটিভ মুডে’ কেষ্ট, সাক্ষাতে বিকাশ-বিধান

কাজল শেখ ঘনিষ্ঠ বলে পরিচিত বিধানচন্দ্র মাঝির এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।

ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি হয়েই ফের ‘অ্যাকটিভ মুডে’ কেষ্ট, সাক্ষাতে বিকাশ-বিধান
  • ১৩ জুলাই, ২০২৬ ২৩:৩৮
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: ফের স্বমহিমায় অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। ‘ঋতব্রত তৃণমূলের’ বীরভূম জেলা সভাপতির দায়িত্ব পেয়েই সংগঠন গোছানোর কাজে নেমে পড়লেন তিনি। সোমবার রাতে সেই ছবিই ধরা পড়ল বোলপুরের জেলা তৃণমূল কার্যালয়ে। সেখানে অনুব্রতর সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেতা বিকাশ রায়চৌধুরী এবং নানুরের তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝি। বেশ কিছুক্ষণ ধরে একান্তে আলোচনা হয় তাঁদের মধ্যে। একুশে জুলাইয়ের প্রস্তুতি থেকে জেলার সাংগঠনিক পরিস্থিতির মতো নানা বিষয় বৈঠকে উঠে আসে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

Advertisement

এদিন বৈঠক শেষে বিকাশ রায়চৌধুরী এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে বিধানচন্দ্র মাঝি বলেন, ‘অনুব্রতদা আগে আমাদের কোর কমিটির আহ্বায়ক ছিলেন। এখন জেলা সভাপতি হয়েছেন। তাই দেখা করতে এসেছিলাম। পাশাপাশি একুশে জুলাইয়ের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে।’

কাজল শেখ ঘনিষ্ঠ বলে পরিচিত বিধানচন্দ্র মাঝির এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কাজলদার সঙ্গেও আছি, অনুব্রতদার সঙ্গেও আছি। দলের নির্দেশ, সবাইকে একসঙ্গে চলতে হবে। কাজল-কেষ্ট বলে কোনও বিভাজনের প্রশ্ন নেই। অনুব্রত মণ্ডলের নেতৃত্বেই জেলার সংগঠনকে আরও শক্তিশালী করে এগিয়ে নিয়ে যেতে হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ