Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ঋতব্রত তৃণমূলের রাজ্য সভাপতি বিপ্লব মিত্র, বড়ো পদে চন্দ্রিমা-অনুব্রত মণ্ডল

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে বিপ্লব মিত্র রাজ্য সভাপতি হলেন। চন্দ্রিমা-অনুব্রত মণ্ডলও গুরুত্বপূর্ণ পদে। বিস্তারিত পড়ুন।

ঋতব্রত তৃণমূলের রাজ্য সভাপতি বিপ্লব মিত্র, বড়ো পদে চন্দ্রিমা-অনুব্রত মণ্ডল
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় কর্মসমিতি গঠনের পর এবার রাজ্য ও জেলা কমিটি গঠনের কাজ শুরু করে দিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। শুক্রবার দক্ষিণ কলকাতার কসবায় বৈঠক করে ঋতব্রত শিবির তাদের রাজ্য সভাপতি হিসাবে বিপ্লব মিত্রের নাম ঘোষণা করেছে। সেই সঙ্গে রাজ্যের কার্যকরী সভাপতি পদে জাভেদ খানের নাম চূড়ান্ত করা হয়। বিপ্লব মিত্র দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভার বিধায়ক। আর কলকাতার কসবার বিধায়ক জাভেদ খান। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সঙ্গ ত্যাগ করে ঋতব্রত শিবিরের শামিল হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁকে ঋতব্রত-তৃণমূল শিবিরের জাতীয় কর্মসমিতির সহসভাপতি পদ দেওয়া হয়েছে। একাধিক জেলাতেও জেলা সভাপতি পদ তৈরি করেছে তৃণমূলের এই বিদ্রোহী ব্লক। যেখানে উল্লেখযোগ্য নাম অনুব্রত মণ্ডল। অনুব্রত ওরফে কেষ্টকে বীরভূম জেলার সভাপতি করা হতে পারে। ঋতব্রত জানিয়েছেন, ইতিমধ্যে ‘কেষ্টদা’র সঙ্গে অন্তত ৩০ বার কথা হয়েছে তাঁর। রবিবার গুরুত্বপূর্ণ ঘোষণা করা হবে। 

Advertisement

এদিকে, ঋতব্রত শিবিরের যুব তৃণমূলের রাজ্য সভাপতি হয়েছেন আনিসুর রহমান বিদেশ। কার্যকরী সভাপতি চন্দ্রিমার ছেলে সৌরভ বসু। মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী হয়েছেন সাবিনা ইয়াসমিন। কার্যকরী সভাপতি শিউলি সাহা। পাশাপাশি ঋত-তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে কোহিনুর মজুমদারকে। রাজ্য সভাপতি সুদীপ রাহা। ঋতব্রত শিবিরের শ্রমিক সংগঠন দেখবেন নির্জল দে। মাইনেরিটি সেলের দায়িত্ব পেয়েছেন বাহারুল ইসলাম। কৃষক সংগঠন দেখবেন নিশীথকুমার মালিক। এসসি এসটি সেলের দায়িত্ব দেওয়া হয়েছে আশিস মার্জিতকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ