Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সংগঠন গোছানোর প্রস্তুতি ঋতব্রতদের, মানবাধিকার কমিশনে মমতাপন্থীরা

বুধবার রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকল তৃণমূলের দুই শিবির। মেট্রোপলিটনে তৃণমূল ভবনে কলকাতা ও জেলার নেতাদের নিয়ে বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

সংগঠন গোছানোর প্রস্তুতি ঋতব্রতদের, মানবাধিকার কমিশনে মমতাপন্থীরা
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকল তৃণমূলের দুই শিবির। মেট্রোপলিটনে তৃণমূল ভবনে কলকাতা ও জেলার নেতাদের নিয়ে বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বৈঠকের শুরুতেই প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রস্তাব ও নীরবতা পালন করা হয়। প্রয়াত নেতার স্মরণে রামপুরহাটে একটি স্মরণসভা হবে ২৬ আগস্ট। সেখানে কলকাতা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তের ঋতব্রতপন্থী তৃণমূল নেতারা যাবেন। আগামী ২৮ আগস্ট কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস বড়ো আকারে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী দিনে সংগঠনকে আরও শক্তপোক্ত করতে ঋতব্রতপন্থীরা প্রতি মাসে কার্যকরি কমিটির বৈঠক করবেন। শীঘ্রই জেলা, ব্লক, অঞ্চলস্তরের কমিটি গঠন করা হবে। অন্যদিকে, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য মানবাধিকার কমিশনে যান তৃণমূলের রত্না সুর, কুণাল ঘোষ, বৈশ্বানর চট্টোপাধ্যায়, শুভাশিস চক্রবর্তী। তৃণমূল কর্মীদের উপর অত্যাচার, ডিম ছোড়া, ঘর ছাড়া সহ একাধিক বিষয়ে অভিযোগ জানান তাঁরা। প্রতিনিধি দলের দাবি, কমশিনের চেয়ারম্যান অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন। তাতে ডিজি ও কলকাতা সিপিকে বলা হয়েছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যাতে না ঘটে তা সুনিশ্চিত করতে। এই নির্দেশের কপি পাঠানো হচ্ছে রাজ্য বিজেপি সভাপতির কাছেও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ