Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাড়বে গরম, তবে কলকাতায় থাকছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের আশঙ্কা

সাতসকালে কলকাতার আকাশ রয়েছে মেঘলা। তবে সকাল ৯টার পর থেকেই আবার রোদ চড়বে। যদিও বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাড়বে গরম, তবে কলকাতায় থাকছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের আশঙ্কা
  • ৬ জুন, ২০২৫ ১৭:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতসকালে কলকাতার আকাশ রয়েছে মেঘলা। তবে সকাল ৯টার পর থেকেই আবার রোদ চড়বে। যদিও বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি, শহরতলি এলাকাতেও একই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

Advertisement

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গতকাল, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি।

১০ জুনের পর বঙ্গোপসাগরে ফের যে নিম্নচাপ-ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে তার ধাক্কায় বর্ষা দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। তবে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপটির গতিপ্রকৃতির উপর পূর্ব ভারতে বর্ষার অগ্রগতির গতিপথ নির্ভর করছে। এটা আগামী কয়েকদিন পর আরও পরিষ্কার হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ