Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬

ডিমের দামবৃদ্ধি, নেপথ্যে ই-২০ পেট্রল! এক বছরে মহার্ঘ ৪০ শতাংশ

পোচ, ভাজা, সেদ্ধ, ঝোল। প্রাতরাশ থেকে রাতের খাবার। আম জনতার পাতে সস্তায় পুষ্টিকর ও প্রোটিন সমৃদ্ধ খাবার ডিম।

ডিমের দামবৃদ্ধি, নেপথ্যে ই-২০ পেট্রল! এক বছরে মহার্ঘ ৪০ শতাংশ
  • ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পোচ, ভাজা, সেদ্ধ, ঝোল। প্রাতরাশ থেকে রাতের খাবার। আম জনতার পাতে সস্তায় পুষ্টিকর ও প্রোটিন সমৃদ্ধ খাবার ডিম। এবার সেখানেও বসল কোপ। চিনির পর ডিমের অস্বাভাবিক দামবৃদ্ধিতে নাভিশ্বাস মধ্যবিত্তের। ন্যাশনাল এগ কো-অর্ডিনেশন কমিটি (এনইসিসি)-র দেওয়া তথ্য অনুযায়ী গত এক বছরে ৩৫-৪০ শতাংশ দাম বেড়েছে ডিমের। আর এর নেপথ্যে রয়েছে ইথানল। কারণ পেট্রলে মেশানোর জন্য ইথানল তৈরি করতে গিয়ে বিপুল পরিমাণ ভুট্টা লাগছে। যা মুরগির খাবারের অন্যতম উপাদান। এর জেরে মুরগির খাবার প্রস্তুতকারকদের কাছে আগে যে পরিমাণ ভুট্টা যেত, এখন তার বড়ো অংশই চলে যাচ্ছে ইথানল তৈরির কারখানায়। তাই খরচ বাড়ছে খাবারের। আর পাল্লা দিয়ে বাড়ছে ডিমের দামও।

Advertisement

পোলট্রি খামারে প্রতি ডিমের দাম সাত টাকা। দেশের বিভিন্ন অংশে খুচরো বাজারে তা সাড়ে আট থেকে ন’টাকায় বিক্রি হচ্ছে। অনলাইন সংস্থাগুলিতে দামটা আরও বেশি। বিশেষজ্ঞদের কথায়, শীতকালে ডিমের চাহিদা বেশি থাকে। তাই আগামী কয়েকমাস ডিমের দাম বেশি থাকবে। এমনকি তা আরও বাড়তে পারে। এই সবকিছুর মূলে রয়েছে ইথানল। কেন্দ্রীয় সরকার ই-২০ পেট্রলে জোর দিতে ক্রমে ইথানল উৎপাদন বাড়িয়েছে। সেখানেই লাগছে প্রচুর পরিমাণ ভুট্টা। এনইসিসি-র এক শীর্ষ আধিকারিকের কথায়, দেশের মোট উৎপাদিত ভুট্টার প্রায় ৩৭ শতাংশই ইথানল তৈরির কারখানায় যাচ্ছে। ফলে মুরগির খাবার তৈরি করতে গিয়ে টান পড়ছে। 
পোলট্রির খাবার তৈরিতে ভুট্টার পিছনেই মোটা টাকা খরচ হয়ে থাকে। যা উৎপাদন খরচের প্রায় ৬৫-৭০ শতাংশ। উল্লেখযোগ্যভাবে ভুট্টার দাম প্রায় দ্বিগুণ হয়েছে। তিনবছর আগে প্রতি টন ভুট্টার দাম ছিল প্রায় ১৪ হাজার টাকা। এখন তা বেড়ে প্রায় সাড়ে ২৬ হাজার টাকা হয়েছে। একইসঙ্গে ইথানল তৈরি করতে গিয়ে দিন দিন ভুট্টার জোগান বেড়েই যাচ্ছে। ২০২২ সালে ইথানল উৎপাদনে ১ মিলিয়ন টন ভুট্টা লাগত। ২০২৪ সালে তা বেড়ে ৬ মিলিয়ন এবং চলতি বছরে ১৭ মিলিয়নে পৌঁছেছে। সব ঠিক থাকলে ২০৩০ সালে তা গিয়ে দাঁড়াবে ২৫ মিলিয়ন টনে। জোগান কম আর মৃল্যবৃদ্ধি। জোড়া চাপে বিপাকে পড়েছে পলিট্রিগুলি। তার জেরেই বাড়ছে ডিমের দাম।-ফাইল চিত্র 

Advertisement
সম্পর্কিত সংবাদ