Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বোলারদের দুষলেন ক্যাপ্টেন ঋষভ পন্থ

বোলারদের দুষলেন ক্যাপ্টেন ঋষভ পন্থ
  • ২৬ মার্চ, ২০২৫ ১৬:০১
Prefer us on Google

বিশাখাপত্তনম: স্কোরবোর্ডে ২০৯ রান তুলেও হার লখনউ সুপার জায়ান্টসের। এমনকী, রান তাড়ায় প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালসের ১১৩ রানে ৬ উইকেট পড়ে যায়। তারপরও লখনউয়ের থেকে ম্যাচ ছিনিয়ে নেন আশুতোষ শর্মা। ম্যাচের পর স্বাভাবিকভাবেই হতাশ সুপার জায়ান্টসের ক্যাপ্টেন ঋষভ পন্থ। ভারতীয় তারকার কথায়, ‘টপ অর্ডার ভালোই খেলেছিল। এই উইকেটে জেতার জন্য ২০৯ রান যথেষ্ট। শুরুতে কয়েকটি উইকেট হারিয়ে প্রতিপক্ষ চাপে পড়ে যায়। কিন্তু তা আমরা ধরে রাখতে ব্যর্থ। ব্যাটিং সহায়ক উইকেটে শেষদিকে বোলারদের আরও বেশি অনুশাসন দেখানো উচিত ছিল। তবে প্রতিপক্ষেরও প্রশংসা করতে হবে। বিশেষ করে আশুতোষ, স্টাবস ও বিপরাজের। বোলারদের চাপে ফেলে রীতিমতো ম্যাচ ছিনিয়ে নিল ওরা।’

Advertisement

ক্যাপ্টেনের সঙ্গে অবশ্য একমত নন সহকারী কোচ ল্যান্স ক্লুজনার। সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন, ‘উইকেটে ব্যাটারদের জন্য বেশিই সুবিধা ছিল। আমরা ২০-৩০ রান কম করেছিলাম। শেষ পর্যন্ত তারই মাশুল দিতে হল।’ উল্লেখ্য, গত মরশুমে এক ম্যাচে হারের পর মাঠেই লখনউয়ের কর্ণধার ও ক্যাপ্টেনের মধ্যে মনোমালিন্যের ছবি প্রকাশ্যে এসেছিল। তবে সোমবার অন্য চিত্র দেখা গেল। হারের পরও ক্যাপ্টেন পন্থ ও ক্রিকেটারদের মধ্যে হাসিমুখেই ধরা দিলেন কর্ণধার। পাশাপাশি ড্রেসিং-রুমে গিয়েও টিমকে উজ্জীবিত করে আসেন। অন্যদিকে, দিল্লির রুদ্ধশ্বাস জয়ে গর্বিত ক্যাপ্টেন অক্ষর। তিনি বলেন, ‘ছেলেদের খেলায় গর্বিত। আমার ক্যাপ্টেন্সিতে এমন রোলার-কোস্টার রাইড আরও আসবে। প্রত্যেককে সহজাত খেলা মেলে ধরার স্বাধীনতা দিয়ে রেখেছি।’

সম্পর্কিত সংবাদ