Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ মাঠে ফিরছেন ঋষভ

ইংল্যান্ড সফরে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। দলের প্রয়োজনে ভাঙা পায়েই চতুর্থ টেস্টে ব্যাট করতে নেমে হাফ-সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন। তাতে অবশ্য সমস্যা বেড়েছিল।

আজ মাঠে ফিরছেন ঋষভ
  • ৩০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: ইংল্যান্ড সফরে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। দলের প্রয়োজনে ভাঙা পায়েই চতুর্থ টেস্টে ব্যাট করতে নেমে হাফ-সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন। তাতে অবশ্য সমস্যা বেড়েছিল। দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে। বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সেলেন্সে রিহ্যাবের পর এখন পুরো ফিট তারকা উইকেটরক্ষক। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে শুরু হতে চলা দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে চার দিনের ম্যাচ খেলতে নামবে ভারতীয় ‘এ’ দল। এই ম্যাচে আকর্ষণের কেন্দ্রে ক্যাপ্টেন ঋষভ। কারণ, এটা তাঁর কামব্যাক মঞ্চ। নির্বাচকদের নজর থাকবে পন্থের উপর। নভেম্বরের মাঝামাঝি ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা। দু’টি টেস্ট ও তিনটি ওয়ান ডে’র পাশাপাশি পাঁচটি টি-২০ খেলবে প্রোটিয়া বাহিনী। ঋষভ পন্থকে টেস্ট সিরিজের জন্য ভাবা হচ্ছে। তার আগে নির্বাচকরা তাঁর ফিটনেস ও ফর্ম যাচাই করে নিতে চাইছেন। ঋষভ ফিরলে সম্ভবত টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়বেন ধ্রুব জুরেল। ভারতীয় এ দলে রয়েছেন সাই সুদর্শন, রজত পাতিদার, দেবদূত পাদিক্কাল। ঋষভের নেতৃত্ব প্রসঙ্গে সুদর্শন বলেন, ‘প্র্যাকটিসে দলকে দারুণভাবে উজ্জীবিত করছে ঋষভ ভাই। ওকে বেশ তরতাজা লাগছে। পুরো ফিট। অধিনায়কের স্পষ্ট বার্তা, ভালো খেলার পাশাপাশি জেতার চেষ্টা করতে হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ