Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বড় শাস্তি এড়ালেন ঋষভ

আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে শান্তি পেলেন ঋষভ পন্থ। আইসিসি’র আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘনের জন্য তাঁকে তিরস্কৃত করল আইসিসি।

বড় শাস্তি এড়ালেন ঋষভ
  • ২৫ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

লিডস: আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে শান্তি পেলেন ঋষভ পন্থ। আইসিসি’র আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘনের জন্য তাঁকে তিরস্কৃত করল আইসিসি। তিনি লেভেল ১ অপরাধ করেছেন। শুধু তিরস্কারই করা হয়নি, ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি। গত ২৪ মাসে এটা তাঁর প্রথম অপরাধ। তাই নির্বাসনের মতো বড় শাস্তির হাত থেকে বেঁচে গিয়েছেন। কিন্তু আগামী দু’বছরে আবার শৃঙ্খলাভঙ্গের মতো আচরণ করলে বড় শাস্তি পেতে হবে। ফের ডিমেরিট পয়েন্ট পেলে নির্বাসিতও হবেন তিনি। উল্লেখ্য, রবিবার ইংল্যান্ডের প্রথম ইনিংসের বল পরিবর্তনের জন্য আম্পায়ারকে অনুরোধ করেছিলেন পন্থ। কিন্তু বল পরীক্ষার যন্ত্র নিয়ে পরীক্ষার পর আম্পায়ার সেই অনুরোধ নাকচ করে দেন। এতেই বল ছুড়ে অসন্তোষ প্রকাশ করেন পন্থ, যা আদৌ কাঙ্ক্ষিত নয়। তার পর অবশ্য দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান বাঁ হাতি ব্যাটার, যা ম্যাচে তাঁর দ্বিতীয় শতরান।

Advertisement
সম্পর্কিত সংবাদ