Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

গোয়েন্দার চরিত্রে রিচা

অভিনয় প্রতিভার দিক থেকে রিচা চাড্ডা দর্শকের মার্কশিটে বেশ ভালোই নম্বর পান। তাঁর সামনে এবার নতুন চ্যালেঞ্জ। গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে রিচাকে

গোয়েন্দার চরিত্রে রিচা
  • ২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অভিনয় প্রতিভার দিক থেকে রিচা চাড্ডা দর্শকের মার্কশিটে বেশ ভালোই নম্বর পান। তাঁর সামনে এবার নতুন চ্যালেঞ্জ। গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে রিচাকে। সূত্রের খবর, একটি থ্রিলার সিরিজে মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা। এই ওটিটি প্রজেক্টের কাজ শুরু হবে শীঘ্রই। রিচা অভিনীত শেষ সিরিজ ‘হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার’। সঞ্জয়লীলা বনশালী পরিচালিত সেই সিরিজে নজর কেড়েছিলেন নায়িকা। এবার সম্পূর্ণ ভিন্ন অবতারে পর্দায় ধরা দেবেন তিনি। ইতিমধ্যে সিরিজের জন্য প্রস্তুতি শুরু করেছেন রিচা। শোনা যাচ্ছে, সিরিজের চিত্রনাট্য লেখার কাজ শেষ। শ্যুটিং শুরু হতে পারে আগামী মাসের শুরুতে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই জটিল রহস্য সমাধানে ময়দানে নামবেন রিচা। এই সিরিজে ইন্ডাস্ট্রির আরও বেশ কয়েকজন নামজাদা তারকা থাকবেন বলে খবর। যদিও তাঁদের নাম এখনো প্রকাশ্যে আসেনি। ওটিটি মাধ্যমের তরফে শীঘ্রই ঘোষণা করা হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ