মুম্বই: ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন লোকেশ রাহুল। প্রাথমিকভাবে তা মঞ্জুরও করেছিল বোর্ড। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এল বিসিসিআই। তিন ম্যাচের ওডিআই সিরিজে রাহুলকে খেলতে বলা হয়েছে। নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর চাইছেন লোকেশের পারফরম্যান্স খতিয়ে দেখতে। পাশাপাশি, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যতটা সম্ভব ম্যাচের মধ্যে তাঁকে রাখার ভাবনাও রয়েছে নির্বাচকদের।
Advertisement
একদিনের ক্রিকেটে কিপার হিসেবেই খেলেন রাহুল। গত আগস্টে শেষবার দেশের হয়ে এই ঘরানায় নেমেছিলেন তিনি। টি-২০ ক্রিকেটে টিম ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন আরও আগে, ২০২২ সালের নভেম্বরে। সদ্য বর্ডার-গাভাসকর ট্রফিতে রাহুলকে অবশ্য জমাট দেখিয়েছে। ১০ ইনিংসে ৩০.৬৬ গড়ে তাঁর ব্যাট থেকে এসেছে ২৭৬ রান। দলের তৃতীয় সর্বাধিক রান-সংগ্রহকারী তিনি।
পঞ্চাশ ওভারের ফরম্যাট অবশ্য টেস্টের থেকে একেবারেই উল্টো মেরুর। ওপেনিংয়ে নয়, মিডল অর্ডারেই নামেন লোকেশ। এই ফরম্যাটে তাঁর প্রতিদ্বন্দ্বী ঋষভ পন্থ, সঞ্জু স্যামসনরা। নির্বাচকরা তাই দেখে নিতে চাইছেন ব্যাট হাতে ঝড় তোলার ক্ষেত্রে তিনি এখন কতটা স্বচ্ছন্দ।