Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ধূপঝোরায় নজরে এল গণ্ডারের বাসস্থান, খুশি বনদপ্তর

জলপাইগুড়ির ধূপঝোরায় নজরে এল গণ্ডারের বাসস্থান। শুমারি চালাতে গিয়ে দেখা গিয়েছে, ধুপঝোরা এলাকায় বেশকিছু স্ত্রী গণ্ডার ও তাদের শাবক রয়েছে।

ধূপঝোরায় নজরে এল গণ্ডারের বাসস্থান, খুশি বনদপ্তর
  • ৭ মার্চ, ২০২৫ ১২:০৩
Prefer us on Google

জলপাইগুড়ির ধূপঝোরায় নজরে এল গণ্ডারের বাসস্থান। শুমারি চালাতে গিয়ে দেখা গিয়েছে, ধুপঝোরা এলাকায় বেশকিছু স্ত্রী গণ্ডার ও তাদের শাবক রয়েছে। ওই এলাকাটিকে তারা নিজস্ব বিচরণক্ষেত্র করে নিয়েছে। এ ঘটনায় দারুণ খুশি বনদপ্তর। কারণ, ধূপঝোরায় হাতির পিঠে চড়ে জঙ্গলে সাফারির সময় পর্যটকরা ওই গণ্ডারের পরিবারকে চাক্ষুস করতে পারবেন। এতে পর্যটকদের মধ্যে ধুপঝোরা থেকে সাফারির জন্য বাড়তি আকর্ষণ তৈরি হবে বলে মনে করছেন গোরুমারার ডিএফও দ্বিজপ্রতিম সেন। তিনি বলেন, নির্বিঘ্নে শেষ হয়েছে গণ্ডার শুমারি। গোরুমারা ডিভিশনের বাইরে রামশাই, মেদলা সহ জলপাইগুড়ি ডিভিশনের অধীন অনেক জায়গাতেই গণ্ডার দেখা গিয়েছে। এক শৃঙ্গের সংখ্যাটা ঠিক কত দাঁড়াল তা জানতে দিন পাঁচেক অপেক্ষা করতে হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ